নিউইয়র্ক ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসা আবেদনে তথ্য গোপন, দুই বছর নিষিদ্ধ পাকিস্তানের ক্রিকেটার

  • আপডেটের সময় : ০৫:২৫:১১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
  • ২৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভিসা আবেদনের সময় বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় পাকিস্তানের উদীয়মান অলরাউন্ডার হামজা নাজারকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি আর্থিক জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতিতে পিসিবি জানায়, বোর্ডের মাধ্যমে বিদেশ সফরের জন্য ভিসা আবেদনের সময় হামজা নাজার যে তথ্য ও নথিপত্র জমা দিয়েছিলেন, সেগুলো নিয়ে তদন্ত চালানো হয়। তদন্তে উঠে আসে, আবেদনপত্রে তিনি সম্পূর্ণ ও সঠিক তথ্য দেননি। গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন করার পাশাপাশি বিভ্রান্তিকর তথ্যও উপস্থাপন করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।

ঘটনার সত্যতা যাচাই করতে পিসিবি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত চলাকালে হামজা নাজারকে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেয়া হয়। তার বক্তব্য, জমা দেয়া নথি এবং অন্যান্য সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ বিশ্লেষণের পর কমিটি একটি প্রতিবেদন তৈরি করে বোর্ডের কাছে জমা দেয়। সেই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পিসিবি জানিয়েছে, আগামী দুই বছর হামজা নাজার ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো ধরনের স্বীকৃত ক্রিকেটে অংশ নিতে পারবেন না। পাশাপাশি তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও গুনতে হবে।

পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ভিসা আবেদনের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ায় ভুল তথ্য প্রদান, তথ্য গোপন করা কিংবা বিভ্রান্তিকর তথ্য জমা দেওয়ার বিষয়কে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। এ ধরনের আচরণ পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে প্রত্যাশিত সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি রক্ষা করা বোর্ডের অন্যতম দায়িত্ব। কোনো খেলোয়াড় বা সংশ্লিষ্ট ব্যক্তির আচরণের কারণে দেশের ক্রিকেট কিংবা কোটি সমর্থকের আস্থার ক্ষতি হোক, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভিসা আবেদনে তথ্য গোপন, দুই বছর নিষিদ্ধ পাকিস্তানের ক্রিকেটার

আপডেটের সময় : ০৫:২৫:১১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬