নিউইয়র্ক ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ইয়াবাসহ বিএনপি নেতা ও সহযোগী গ্রেপ্তার

  • আপডেটের সময় : ০৪:৪৩:৫৩ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জামালগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক সদস্য ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার জামালগঞ্জ বাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন—জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমরান হোসেন রুবেল (৪৮) এবং ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের আজিজুল হক (৪৮)। এমরান হোসেন রুবেল উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে জামালগঞ্জ সদরের তেলিয়াপাড়া এলাকায় বসবাস করেন। আটক আজিজুল হক মৃত আব্দুল ওহাবের ছেলে।

জামালগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই দুই ব্যক্তির তল্লাশি চালিয়ে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অবৈধ মাদক বহনের অভিযোগে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন সদস্য মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং দল এমন আচরণ প্রত্যাশা করে না। তিনি আরও জানান, গ্রেপ্তারের পর অভিযুক্তের পক্ষে কোনো ধরনের সুপারিশ করা হয়নি। বিষয়টি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানানো হয়েছে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

পরাশক্তিগুলো এখন নিজেদের সীমা বুঝতে শুরু করেছে: জাতিসংঘ মহাসচিব

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সুনামগঞ্জে ইয়াবাসহ বিএনপি নেতা ও সহযোগী গ্রেপ্তার

আপডেটের সময় : ০৪:৪৩:৫৩ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২৬