নিউইয়র্ক ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তাসকিনকে নিয়ে অস্ট্রেলিয়ায় উড়াল দিলেন নাহিদ রানা

  • আপডেটের সময় : ০৭:৫৪:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরে নেই নাহিদ রানা। হ্যামস্ট্রিং চোটের কারণে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন এই টাইগার পেসার। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সফরে তার না থাকা নিঃসন্দেহে বড় ধাক্কা।

তবে টেস্ট সিরিজে খেলতে না পারলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াগামী বিমানে উঠতে হয়েছে নাহিদকে। সোমবার (২৭ জুলাই) রাতে চিকিৎসার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ার পথে রওনা হয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে শিনবোনের সমস্যায় ভুগছেন ডানহাতি এই পেসার। সেই পুরোনো সমস্যার উন্নত চিকিৎসার জন্যই তাকে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নাহিদের সফরসঙ্গী হয়েছেন জাতীয় দলের আরেক পেসার তাসকিন আহমেদ। কাঁধের সমস্যার কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে দলের অন্য সদস্যদের আগেই অস্ট্রেলিয়ায় গেছেন তিনি। চিকিৎসা শেষে টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন তাসকিন।

মূল দলের অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা ৩১ জুলাই দিবাগত রাতে। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সফরে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ডারউইন ও ম্যাকাইয়ে।

ক্রিকেট অস্ট্রেলিয়া সূচি ঘোষণা করে জানিয়েছে, ডারউইনের মারারা ওভালে প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট, ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিশ্বের সবচেয়ে বড় রকেটের সফল পরীক্ষা চালাল স্পেসএক্স

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

তাসকিনকে নিয়ে অস্ট্রেলিয়ায় উড়াল দিলেন নাহিদ রানা

আপডেটের সময় : ০৭:৫৪:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬