নিউইয়র্ক ০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ কারণে বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

  • আপডেটের সময় : ০৭:৫৯:৪২ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মুক্তির মাত্র ১০ দিনেই বিশ্বব্যাপী ৬৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার আয় করে বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। প্রায় তিন হাজার বছরের পুরোনো গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের এমন বাণিজ্যিক সাফল্য অনেককেই বিস্মিত করেছে। মুক্তির প্রথম সপ্তাহান্তে উত্তর আমেরিকায় ছবিটি আয় করে ১২ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার। একই সময়ে আন্তর্জাতিক বাজারসহ বিশ্বব্যাপী সংগ্রহ দাঁড়ায় ২৬ কোটি ৪১ লাখ ডলারে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, মুক্তির ১০ দিনের মাথায় সিনেমাটির মোট আয় পৌঁছেছে ৬৫ কোটি ২০ লাখ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৯৫০ কোটি টাকার সমান।

প্রায় তিন হাজার বছর আগের গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত একটি চলচ্চিত্রের জন্য এমন সাফল্যকে ব্যতিক্রমী বলেই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা। তাদের মতে, ছবিটির বাণিজ্যিক সাফল্যের পেছনে অন্তত পাঁচটি বড় কারণ রয়েছে।

নোলানের ব্র্যান্ড ভ্যালু

‘ওপেনহাইমার’, ‘ইন্টারস্টেলার’, ‘ইনসেপশন’ ও ‘দ্য ডার্ক নাইট’ ট্রিলজির মতো সফল চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে ক্রিস্টোফার নোলান নিজেই একটি বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত হয়েছেন। তার নামই অনেক দর্শককে প্রেক্ষাগৃহে টেনে আনে। ‘দ্য ওডিসি’ তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ বৈশ্বিক উদ্বোধনী আয়ও করেছে।

আইম্যাক্সে নতুন অভিজ্ঞতা

‘দ্য ওডিসি’ বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। বড় পর্দায় ভিন্নধর্মী অভিজ্ঞতা নিতে দর্শকদের আগ্রহ ছিল উল্লেখযোগ্য। উদ্বোধনী সপ্তাহান্তেই শুধু আইম্যাক্স সংস্করণ থেকে আয় হয়েছে ৫ কোটি ১৮ লাখ ডলার, যা প্রতিষ্ঠানটির অন্যতম সেরা সূচনার রেকর্ড।

তারকাবহুল সিনেমা 

ছবিতে ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তার সঙ্গে রয়েছেন টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, জেন্ডায়া, লুপিতা নিয়ঙ্গ’ও, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন, জন লেগুইজামো ও জন বার্নথালের মতো জনপ্রিয় তারকারা। এই শক্তিশালী অভিনয়শিল্পীর দলও দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।

সব বয়সী দর্শকের সাড়া

প্রথমদিকে ধারণা করা হয়েছিল, গ্রিক মহাকাব্যভিত্তিক হওয়ায় সিনেমাটি মূলত প্রাপ্তবয়স্ক দর্শকদের আকর্ষণ করবে। তবে উদ্বোধনী সপ্তাহান্তে দেখা যায়, দর্শকদের প্রায় অর্ধেকই ছিলেন ১৮ থেকে ৩৪ বছর বয়সী। ফলে তরুণ থেকে প্রবীণ—সব বয়সী দর্শকের মধ্যেই ছবিটি ব্যাপক সাড়া ফেলেছে।

পজেটিভ রিভিউ

মুক্তির পর সমালোচক ও দর্শক, উভয় পক্ষ থেকেই প্রশংসা পেয়েছে ‘দ্য ওডিসি’। ইতিবাচক পর্যালোচনা, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা এবং দর্শকদের মুখে মুখে ছড়িয়ে পড়া প্রশংসা ছবিটির টিকিট বিক্রি আরও বাড়িয়ে দিয়েছে।

বিশ্লেষকদের ধারণা, শক্তিশালী সূচনার পর আগামী কয়েক সপ্তাহও বিশ্বব্যাপী বক্স অফিসে আধিপত্য বজায় রাখতে পারে ‘দ্য ওডিসি’। প্রায় ২৫ কোটি মার্কিন ডলার বাজেটের এই চলচ্চিত্র ইতোমধ্যেই চলতি বছরের সবচেয়ে আলোচিত এবং বাণিজ্যিকভাবে সফল সিনেমাগুলোর একটি হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিশ্বের সবচেয়ে উচুঁ টাওয়ার বানাচ্ছে সৌদি আরব

বাক্সের ভেতর মিলল ৫ নবজাতকের দেহাবশেষ

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

৫ কারণে বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

আপডেটের সময় : ০৭:৫৯:৪২ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬