নিউইয়র্ক ০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমার গ্লাভসগুলোর খুব বেশি কাজ করতে হয়নি: উনাই সিমন

  • আপডেটের সময় : ০৬:৩৬:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পুরো বিশ্বকাপে মাত্র ১ গোল হজম করেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার তথা গোল্ডেন গ্লাভস জিতেছেন স্পেনের উনাই সিমন। এমন সাফল্যের পর কিছুটা রসিকতা করে এই স্প্যানিশ গোলরক্ষক বললেন, বিশ্বকাপে হাতে পরা গ্লাভসগুলোর তেমন কোনো কাজই ছিল না।

পুরো বিশ্বকাপে সাতটি ম্যাচে ক্লিন শিট রেখেছেন উনাই সিমন। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের শার্ল দে কেতেলারের গোলই ছিল টুর্নামেন্টে তার বিপক্ষে একমাত্র গোল। এছাড়া পুরো বিশ্বকাপে সিমনকে খুব বড় পরীক্ষা দিতে হয়নি। বল তার কাছে যাওয়ার আগেই রুখে দিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডাররা।

আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজে শুধু বিশ্বকাপের ফাইনালেই সেভ দিয়েছেন ১১টি। সেখানে পুরো বিশ্বকাপে মাত্র ১০টি সেভ দিয়েছেন উনাই সিমন। তিনি বলেন, ‘এই গ্লাভসগুলো শুধু ফাইনালেই ব্যবহৃত হয়েছে। আমি এই বিশ্বকাপে যেসব গ্লাভস পরে খেলেছি, সেগুলো যদি কথা বলতে পারতো, তবে হয়তো বলতো তাদের খুব বেশি কাজ করতে হয়নি।’

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম গোল খেয়ে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড এখন স্পেনের। সিমন মনে করেন, এই রেকর্ডে ভাগ বসানো ভবিষ্যতে যেকোনো দলের জন্যই কঠিন হবে। 

এমন সাফল্যের জন্য পুরো স্কোয়াডকে কৃতিত্বের ভাগ দিয়ে সিমন বলেন, ‘আমি এটাকে ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখি না। মাত্র এক গোল হজম করার এই অপরাজিত রেকর্ডটি গড়ার জন্য সব সতীর্থকে ধন্যবাদ জানাই। তাদের সবাইকে নিয়ে আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ।’

বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দ নিয়ে তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আমরা যখন স্পেনে ফিরে যাবো, তখনই কেবল বুঝতে পারবো আমরা ঠিক কতটা অবিশ্বাস্য অর্জন করেছি। খেলার দুনিয়ায় বিশ্বকাপ জয়ের সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। আপনি এটাকে ইউরো কিংবা নেশনস লিগের সঙ্গে মেলাতে পারবেন না। বিশ্বকাপ জয় সম্পূর্ণ আলাদা একটা বিষয়।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের

সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধের ঘোষণা ইয়েমেনের

২২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আমার গ্লাভসগুলোর খুব বেশি কাজ করতে হয়নি: উনাই সিমন

আপডেটের সময় : ০৬:৩৬:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬