নিউইয়র্ক ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, হ্রাস পেয়েছে গ্যাসের চাপ

  • আপডেটের সময় : ০৪:৫১:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীর একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দেশজুড়ে গ্যাসের তীব্র সরবরাহ সংকট দেখা দিয়েছে। হঠাৎ করে এলএনজি সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থানে গ্যাসের চাপ মারাত্মকভাবে হ্রাস পেয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্রে জানা গেছে, দেশে আমদানি করা এলএনজি রূপান্তর করে সরবরাহের জন্য মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল চালু রয়েছে। সাধারণত এসব টার্মিনাল থেকে প্রতিদিন ১০০ থেকে ১০৫ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা হতো। তবে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে বর্তমানে সরবরাহ কমে ৬০ কোটি ঘনফুটের নিচে নেমে এসেছে। উল্লেখ্য, দেশের দৈনিক মোট গ্যাসের চাহিদার প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশই মেটানো হয় আমদানি করা এলএনজির মাধ্যমে।

হঠাৎ গ্যাসের চাপ কমে যাওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের গৃহস্থালিতে রান্নার চুলা জ্বালাতে তীব্র সমস্যার সৃষ্টি হয়েছে। শুধু আবাসিক খাতই নয়, গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম। পাশাপাশি গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে রাজধানী ও এর আশপাশের এলাকায় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিতাস আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ত্রুটি মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের

সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধের ঘোষণা ইয়েমেনের

২২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, হ্রাস পেয়েছে গ্যাসের চাপ

আপডেটের সময় : ০৪:৫১:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬