নিউইয়র্ক ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র সচিব সিয়ামকে দিল্লিতে হাইকমিশনার নিয়োগ দিচ্ছে ঢাকা

  • আপডেটের সময় : ০৪:৪৬:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে বড় ধরনের রদবদলের প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। তার নিয়োগের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব (এগ্রিমো) পাঠিয়েছে বাংলাদেশ। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, গত সপ্তাহে এ প্রস্তাব পাঠানো হয়েছে, বর্তমানে ভারতের পক্ষ থেকে এগ্রিমো অনুমোদনের অপেক্ষায় রয়েছে ঢাকা। আসাদ আলম সিয়াম অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৫ সালের ২০ জুন পররাষ্ট্র সচিব পদে নিয়োগ পান। 

আসাদ আলম সিয়াম একজন দক্ষ ও অভিজ্ঞ কূটনীতিক। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যে স্নাতক এবং নেদারল্যান্ডস থেকে এমবিএ সম্পন্ন করেন। ১৯৯৫ সালে বিসিএস (পররাষ্ট্র) ১৫তম ব্যাচে যোগ দেন।

কর্মজীবনে তিনি যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত ও বিশ্বব্যাংক-আইএমএফে স্থায়ী প্রতিনিধি, অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত ও ভিয়েনায় জাতিসংঘ অফিস, ফিলিপাইনসে রাষ্ট্রদূত, ইতালির মিলানে প্রথম কনসাল জেনারেল, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপ উইংয়ের ডিরেক্টর জেনারেল, চিফ অব প্রটোকল, ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর, ইন্সপেক্টর জেনারেল অব মিশনস ইত্যাদি পদে নিযুক্ত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বর্তমানে বাংলাদেশ-ভারত সম্পর্ক একটি সংবেদনশীল ‘রিসেট’ বা পুনর্বিন্যাসের পর্যায় অতিক্রম করছে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সম্পর্কে নানা চড়াই-উতরাই দেখা গেছে।

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর উভয় পক্ষই সম্পর্ক স্বাভাবিকীকরণের চেষ্টা চালাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে সরাসরি ফোন করে অভিনন্দন জানিয়েছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ‘গভীর ও স্থায়ী বন্ধুত্ব’ পুনর্ব্যক্ত করেছেন। বিএনপি ক্ষমতায় আসার পর সম্পর্ক উন্নয়নের জন্য কয়েকটি ইতিবাচক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার।

ঢাকায় ভারতীয় হাইকমিশন ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে, যাত্রীবাহী বাস সার্ভিস আংশিকভাবে শুরু হয়েছে এবং উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। সচিব পদে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা আসাদ আলম সিয়ামের দিল্লি যাওয়ার খবরের সঙ্গে সঙ্গে পররাষ্ট্র সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর গুঞ্জন চলছে।

সূত্র অনুসারে, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দীন নোমান চৌধুরীকে নতুন পররাষ্ট্র সচিব করা হতে পারে। নোমান চৌধুরী ১৯৯৮ সালে ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি নেপালে রাষ্ট্রদূত, নয়াদিল্লিতে ডেপুটি হাইকমিশনার, জাতিসংঘ মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। চলতি মাসে একাধিক গণমাধ্যমে তার নিয়োগের খবর প্রকাশিত হয়েছে।

সূত্র: কালবেলা

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের

সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধের ঘোষণা ইয়েমেনের

২২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পররাষ্ট্র সচিব সিয়ামকে দিল্লিতে হাইকমিশনার নিয়োগ দিচ্ছে ঢাকা

আপডেটের সময় : ০৪:৪৬:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬