নিউইয়র্ক ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

  • আপডেটের সময় : ০৪:৪৭:৪৫ পূর্বাহ্ণ, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলায় ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার গোগা গ্রামের সালামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মিদুল হাসান (নাহিদ) ও সোহাগ হোসেন (উষা)। আহত রুবেল হোসেনও একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে একটি মোটরসাইকেলে তিনজন রুদ্রপুরের দিকে যাচ্ছিলেন। পথে রুদ্রপুর-গোগা সড়কের সালামের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত রুবেল হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রলিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের

সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধের ঘোষণা ইয়েমেনের

২২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

যশোরে ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

আপডেটের সময় : ০৪:৪৭:৪৫ পূর্বাহ্ণ, সোমবার, ২০ জুলাই ২০২৬