নিউইয়র্ক ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত

  • আপডেটের সময় : ১০:৫৮:০১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত। কখনও বিবাহবিচ্ছেদ, কখনও সন্তান, আবার কখনও নতুন চারতলা বাড়ি—বিভিন্ন বিষয় নিয়ে খবরের শিরোনামে এসেছেন তিনি। এবার অভিনয়ের বাইরে রাজনীতিতেও নাম লেখালেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভারতীয় জনতা মজদুর সেল (বিজেএমসি)-এর দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন মানসী।

রাজনীতিতে জীবনের নতুন অধ্যায় শুরু করে মানসী জানিয়েছেন, পুরনো সরকারের নিন্দা করে নয়, বরং নিজের কাজ দিয়ে পরিচিতি পেতে চান তিনি।

বিজেএমসিতে যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানসী বলেন, ‘তৃণমূলের সঙ্গে সরাসরি রাজনৈতিকভাবে যুক্ত ছিলাম না। কোনওদিন মিটিং-মিছিলে অংশ নিইনি। তবে শিল্পী হিসেবে কিছু শোতে যেতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাক্তন সরকার কী করে গেছে, কার কী ভুল ছিল আমি এসব বিতর্কে যাব না। কার কী খারাপ, কার কী ভুল, কে কী করতে পারে, এই যে বাকবিতণ্ডা, এই যে কাদা ছোড়াছুড়ি আমি এতে বিশ্বাস করি না। কারণ মানুষের কীসে ভালো হবে সেটার দিকে লক্ষ রাখতে চাই। আমি সমালোচনার কারণে চর্চায় থাকতে চাই না। আমি আমার কাজ নিয়ে চর্চায় থাকতে চাই।’

এ দিকে মানসীর বিজেএমসিতে যোগদানের খবর ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

একজন লেখেন, ‘আশা করি রাজনীতিতেও তুমি দাপিয়ে বেড়াবে’। আরেকজন লেখেন, ‘সে কি! মানসীও এবার গেরুয়া দলে।’  অন্যজন লেখেন, ‘জলদি বুঝে গিয়েছে কোন দিকে গেলে সুবিধা পাবে’।

মানসী ‘নিম ফুলের মধু’, ‘কী করে বলবো তোমায়’, ‘কুঞ্জছায়া’ ও ‘উমা’সহ একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। তবে ‘নিম ফুলে মধু’ ধারাবাহিক তাকে বিশেষ পরিচিতি দিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত

আপডেটের সময় : ১০:৫৮:০১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬