নিউইয়র্ক ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ থাকবে না: প্রতিমন্ত্রী অমিত

  • আপডেটের সময় : ১১:৩৭:০১ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জনগণের ভোটে নির্বাচিত সরকারের সময়ে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় যশোর সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষার্থীর মেধা ও যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে চায় সরকার। কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে শিক্ষা শেষ করতে না পারে, সে বিষয়ে সরকার কাজ করবে।

তিনি বলেন, অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ হওয়া উচিত নয়। এ জন্য সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত উপকারভোগীদের ভাতা ও কার্ড দেওয়া হবে। এ ক্ষেত্রে দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সার বিতরণে অনিয়মের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে অমিত বলেন, ডিলারদের রাজনৈতিক পরিচয় বা ধর্মীয় বিশ্বাস নয়, তাদের কার্যক্রম বিবেচনা করা হবে। সার বিতরণে সামান্য অনিয়ম পাওয়া গেলেও সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ডিলারশিপ বাতিল করা হবে।

সরকারি কর্মকর্তাদের জবাবদিহির ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণের কাছে জনপ্রতিনিধিদের যেমন জবাবদিহি করতে হবে, তেমনি সরকারি কর্মকর্তাদেরও জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে হবে। দেশে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ থাকবে না: প্রতিমন্ত্রী অমিত

আপডেটের সময় : ১১:৩৭:০১ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬