নিউইয়র্ক ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অর্ধেক ভোট গণনা শেষে ৫৫টি আসনে এগিয়ে নেতানিয়াহু

  • আপডেটের সময় : ১২:২৩:৫০ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনে অর্ধেকের বেশি ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৫টি আসনে এগিয়ে রয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনো ছয় আসন পিছিয়ে রয়েছে জোটটি।

বুধবার (২৮ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশিত প্রাথমিক ফলাফলে এ তথ্য উঠে এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ২৮ লাখ ভোট গণনা করা হয়েছে, যা মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ।

প্রাথমিক ফলাফল অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ পার্টি ২০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে। অন্যদিকে, গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ১৬ দশমিক ৭ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় এবং সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘টুগেদার’ জোট ৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত গণনা করা ভোটের ভিত্তিতে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৫টি এবং বিরোধী জোট ৪৯টি আসন পেতে পারে। এ ছাড়া আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলো ১৬টি আসন পেতে যাচ্ছে বলে আংশিক ফলাফলে উঠে এসেছে।

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসনের সমর্থন প্রয়োজন। সে হিসাবে নেতানিয়াহুর জোট এগিয়ে থাকলেও এখনো এককভাবে সরকার গঠনের মতো অবস্থানে পৌঁছাতে পারেনি।

এর আগে ভোট গণনার প্রাথমিক পর্যায়ে লিকুদ পার্টির প্রাপ্ত ভোটের হার ছিল ২৩ দশমিক ২৪ শতাংশ। পরবর্তী সময়ে তা কমে ২১ দশমিক ৭ শতাংশে নেমে আসে। সর্বশেষ গণনায় দলটির ভোটের হার আরও কমে ২০ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ভোট গণনা এগোনোর সঙ্গে সঙ্গে আইজেনকোটের ইয়াশার পার্টির ভোটের হার বেড়েছে।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণনা এখনো চলমান রয়েছে। ফলে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে দলগুলোর প্রাপ্ত ভোটের হার ও সম্ভাব্য আসনসংখ্যায় পরিবর্তন আসতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

ব্রাজিলের পাসপোর্ট বাতিলের পর যুক্তরাষ্ট্রে পৌঁছালেন ফ্লাভিও বলসোনারো

২৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অর্ধেক ভোট গণনা শেষে ৫৫টি আসনে এগিয়ে নেতানিয়াহু

আপডেটের সময় : ১২:২৩:৫০ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬