নিউইয়র্ক ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

  • আপডেটের সময় : ১২:২২:০৫ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। তবে ভোট গণনা যত এগোচ্ছে, দলটির প্রাপ্ত ভোটের হার তত কমছে। অন্যদিকে, প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির ভোটের হার কিছুটা বেড়েছে।

বুধবার (২৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২১ লাখের বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে লিকুদ পার্টি ২১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছে। এর আগের গণনায় দলটির ভোটের হার ছিল ২৩ দশমিক ২৪ শতাংশ।

অন্যদিকে, গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ১৫ দশমিক ৭২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আগের গণনায় দলটির প্রাপ্ত ভোটের হার ছিল ১৫ দশমিক ৪১ শতাংশ।

এ ছাড়া ফিলিস্তিনি ও ইসরায়েলি রাজনৈতিক দলগুলোর জোট জয়েন্ট লিস্ট ৯ দশমিক ২২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল পেয়েছে ৮ দশমিক ২২ শতাংশ ভোট।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রকাশিত ফলাফল এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভোট গণনা অব্যাহত থাকায় দলগুলোর প্রাপ্ত ভোটের হার ও অবস্থানে পরিবর্তন আসতে পারে।

এবারের নির্বাচনে ইসরায়েলের মোট নিবন্ধিত ভোটার ছিলেন ৭৩ লাখ ৩০ হাজার। এর মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারের বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এদিকে প্রাথমিক ফলাফলে লিকুদ এগিয়ে থাকলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসনের সমর্থন প্রয়োজন। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক জোটের সেই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়নি।

তবে ভোট গণনা এগোনোর সঙ্গে সঙ্গে ফলাফলেও পরিবর্তন আসছে। বুধবার সকালের পরবর্তী এক গণনায় প্রায় অর্ধেক ভোট গণনা শেষে লিকুদের ভোটের হার ২০ দশমিক ৬ শতাংশ এবং ইয়াশার পার্টির ১৬ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছে এপি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

ব্রাজিলের পাসপোর্ট বাতিলের পর যুক্তরাষ্ট্রে পৌঁছালেন ফ্লাভিও বলসোনারো

২৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

আপডেটের সময় : ১২:২২:০৫ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬