নিউইয়র্ক ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ হোক বা কাল, প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেটের সময় : ১২:০৬:৫৯ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় হামলা এবং স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি ঘোষণা দিয়েছেন, আজ হোক বা কাল হোক, প্রতিটি ভিডিও ফুটেজ, ছবি ও অডিও রেকর্ড দেখে জড়িত দুষ্কৃতকারীদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও ও হামলা চালান। এ সময় তারা থানা চত্বরে থাকা একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরবর্তীতে থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করেন হামলাকারীরা।

রাতেই এ ঘটনাটি জাতীয় সংসদে তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তৈরি পোশাকশিল্প খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। এমনকি মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। অথচ পরিস্থিতি মোকাবিলায় সরকারের দৃশ্যমান পদক্ষেপ তেমন দেখা যাচ্ছে না উল্লেখ করে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরকারের অবস্থান জানতে চান তিনি।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, দেশে অগ্নিকাণ্ড ও নাশকতা ঘটানোর জন্য সীমান্তের ওপার থেকে সাবেক এমপি-মন্ত্রীরা গত কয়েক দিনে ‘মেসেজ’ বা বার্তা দিচ্ছেন। আগুন দিয়ে মানুষ পোড়ানো আওয়ামী লীগের পুরোনো স্বভাব ও চরিত্র বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার এবং দেশের মানুষ রাজপথে আর কোনো আন্দোলনকারীকে হত্যার ঘটনা দেখতে চায় না। আওয়ামী লীগ চাইছে সরকার যেন তাদের কায়দায় রাজপথে গুলি চালায়। কিন্তু সরকারের নীতি হলো, একজন নিরীহ মানুষকে বাঁচাতে প্রয়োজনে ১০ জন অপরাধীর বিষয়ে কিছুদিন ধৈর্য ধারণ করা হবে। তবে কেউ থানা কিংবা সংসদ সদস্যের বাড়িতে আগুন দিলে কোনো ছাড় দেওয়া হবে না এবং আত্মরক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় বলপ্রয়োগ করবে বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

হুঁশিয়ারি দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এখনো পর্যন্ত ধৈর্য ধরে আসছি, যাতে দেশের সাধারণ মানুষ বুঝতে পারে আওয়ামী লীগ কী চায়। হুমকি দিয়ে, আগুন লাগিয়ে কিংবা একটি টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়ে আওয়ামী শক্তি যদি মনে করে তাদের শক্তি প্রদর্শিত হলো, তবে আমরা প্রমাণ করে দেব—বাংলাদেশ আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে।’

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যাঁরা থানায় আক্রমণের আহ্বান জানিয়েছেন, তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড সরকারের হাতে রয়েছে এবং প্রতিটি প্রমাণ দেখে তাদের আইনের হেফাজতে আনা হবে। পাশাপাশি সীমান্তের ওপার থেকে আসা উসকানির ফাঁদে পা না দিতে গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

দলটির নেতাদের দেশে ফেরার ঘোষণার সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাঝেমধ্যে ডিসেম্বরে আসব বলে আওয়াজ দিচ্ছে। এভাবে “আসিব আসিব” বলে বাংলাদেশে এখনো যাঁরা বনজঙ্গলে পালিয়ে আছেন, সেই নেতা-কর্মীদের আরও বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।’ দেশে গণহত্যা চালানোর কারণে পতিত এই ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি গণতান্ত্রিকভাবে রাজনীতি করার বৈধতা হারিয়েছে উল্লেখ করে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘যাঁরা পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন, তারা বাংলাদেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবেন না।’

এ ছাড়া চলমান শ্রমিক অসন্তোষের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিক আন্দোলনের পেছনে অন্য পক্ষের উসকানি রয়েছে। সরকার প্রতিদিন কালিয়াকৈর, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর ও উত্তরাসহ বিভিন্ন শিল্পাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মালিক ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর শ্রমিকেরা কাজে ফিরে যেতে এবং মজুরি বোর্ডের মাধ্যমে মজুরি নির্ধারণের বিষয়টি মেনে নিতে সম্মত হয়েছেন বলে জানান তিনি। শ্রমিক আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারও ওপর গুলি চালায়নি, বরং কেবল কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আজ হোক বা কাল, প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় : ১২:০৬:৫৯ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬