নিউইয়র্ক ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

  • আপডেটের সময় : ১১:৪৯:১২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরানের পিকঅ্যাক্স পর্বতে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ চালাতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানকে অতিরিক্ত চালাকি না করে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) রিপাবলিকান পার্টির মধ্যবর্তী সম্মেলনে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, তারা পিকঅ্যাক্স এলাকায় কিছু তৎপরতা লক্ষ্য করেছেন। তিনি ইরানকে কোনো ধরনের চালাকি না করার পরামর্শ দিয়ে বলেন, অন্যথায় তাদের ওপর অত্যন্ত কঠোর আক্রমণ চালানো হবে।

ইরানের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত পিকঅ্যাক্স পর্বতটি মূলত দুটি গভীর সুড়ঙ্গ কমপ্লেক্স সংবলিত একটি সুরক্ষিত সামরিক স্থান।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প গত জুলাই মাসের মাঝামাঝি সময় থেকেই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালানোর হুমকি দিয়ে আসছেন।

সূত্র: মিডল ইস্ট আই

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আবারও ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেটের সময় : ১১:৪৯:১২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬