নিউইয়র্ক ০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা যখন চাই, তখনই হামলা চালাতে প্রস্তুত: ট্রাম্প

  • আপডেটের সময় : ১০:৪০:০৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত।

বুধবার (২ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের রাতভর চালানো হামলা ছিল ‘ভয়াবহ’। ইরাকি সংবাদমাধ্যম শাফাক নিউজ এ খবর জানিয়েছে।

ট্রাম্পের দাবি, ইরান এমন একটি রকেট তৈরির চেষ্টা করছিল, যার মাধ্যমে সমুদ্রে মাইন পাতা সম্ভব। মার্কিন বাহিনী ওই রকেট ধ্বংস করেছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে ইরান ধ্বংস হওয়া রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনরায় চালু করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘গত রাতের হামলা ছিল খুবই ভয়াবহ। আমরা যখন চাই, তখনই আবার হামলা চালাতে প্রস্তুত।’ ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।

হরমুজ প্রণালি নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে। তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেলবাহী জাহাজ চলাচল করে এবং যুক্তরাষ্ট্র সেগুলোর অনেকগুলো থামিয়ে দিচ্ছে।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও সক্ষমতা লক্ষ্য করে নতুন দফার হামলা শেষ করেছে মার্কিন বাহিনী।

সেন্টকমের তথ্যমতে, হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন স্থাপনা লক্ষ্য করা হয়। এর মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা, সামুদ্রিক সামরিক সরঞ্জাম ও স্থাপনা, সমুদ্রে মাইন পাতা-সংক্রান্ত সক্ষমতা এবং যোগাযোগ ব্যবস্থা।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আমরা যখন চাই, তখনই হামলা চালাতে প্রস্তুত: ট্রাম্প

আপডেটের সময় : ১০:৪০:০৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬