নিউইয়র্ক ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: নরেন্দ্র মোদি

  • আপডেটের সময় : ০১:৪০:২৭ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

এক বছরের জন্য জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বানে ভারতের নাগরিকেরা সাড়া দিয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মতে, মানুষ স্বর্ণ কেনা কমিয়ে দেওয়ায় মূল্যবান এই ধাতুর দামও কমেছে। এ কারণে অনেকেই তাকে বলছেন, তার আহ্বানে তাদের অর্থ সাশ্রয় হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) লক্ষ্ণৌর গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মোদি। এ সময় গত মে মাসে স্বর্ণ কেনা কমানোর জন্য দেশবাসীর প্রতি জানানো আহ্বানের প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

মোদি বলেন, এক বছর খুব প্রয়োজন না হলে স্বর্ণ না কেনার জন্য নাগরিকদের অনুরোধ করেছিলেন তিনি। তার এই আহ্বানকে ১৯৬৫ সালে তীব্র খাদ্যসংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একবেলা খাবার ত্যাগের আহ্বানের সঙ্গে তুলনা করেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, শাস্ত্রীর আহ্বানে যেভাবে দেশবাসী সাড়া দিয়েছিলেন, এখনো মানুষের মধ্যে সেই মনোভাব রয়েছে। তার মতো একজন সাধারণ মানুষের অনুরোধে নাগরিকেরা স্বর্ণ কেনা কমিয়েছেন এবং এর ফলে দাম কমেছে বলে দাবি করেন তিনি।

গুডরিটার্নসের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে ভারতে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। গত ৯ মে দিল্লিতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ছিল ১৫ হাজার ২৫০ রুপি। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৫২৩ রুপিতে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় গত মে মাসে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে পড়ে। ওই পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার ব্যয় কমানোর লক্ষ্যেই স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন মোদি।

সে সময় হায়দরাবাদের এক সমাবেশে তিনি বলেছিলেন, স্বর্ণ এমন একটি খাত, যেখানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। জাতীয় স্বার্থে এক বছরের জন্য স্বর্ণ না কেনার সংকল্প নেওয়া প্রয়োজন।

পাশাপাশি জ্বালানি ব্যবহার কমানো, বাড়ি থেকে কাজ করা এবং বিদেশ ভ্রমণ সীমিত রাখারও আহ্বান জানিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে গত সেপ্টেম্বরে আবারও জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার অনুরোধ জানান ভারতের প্রধানমন্ত্রী।

সূত্র: এনডিটিভি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: নরেন্দ্র মোদি

আপডেটের সময় : ০১:৪০:২৭ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬