নিউইয়র্ক ০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন

  • আপডেটের সময় : ১১:৩৭:২২ পূর্বাহ্ণ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ফেরি টার্মিনালে পার্কিং করে রাখা একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টায় ট্রাকটির কেবিনে আগুনের সূত্রপাত হয়। তবে স্থানীয় লোকজনের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ট্রাকটি। এ ঘটনায় কেউ হতাহত হননি।

আগুন লাগার পরপরই আশপাশে থাকা লোকজন আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে শিবালয় থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়।   

শিবালয় থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ট্রাকের মালিকের সঙ্গে তার কথা হয়েছে। ঘটনার সময় মালিক ঘটনাস্থলেই ছিলেন। 

প্রাথমিকভাবে ট্রাকের অভ্যন্তরীন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল লতিফ মল্লিকের মালিকানাধীন ট্রাকটির কেবিনে আগুন লাগে। ট্রাকটি আরিচা ফেরি টার্মিনালের পার্কিং এলাকায় রাখা ছিল। ওই এলাকায় ট্রাকটি ছাড়াও বেশ কিছু যানবাহন পার্কিং করা ছিল। 

সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে অন্য যানবাহনেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে স্থানীয়দের তাৎক্ষণিক উদ্যোগে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন

আপডেটের সময় : ১১:৩৭:২২ পূর্বাহ্ণ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬