নিউইয়র্ক ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

  • আপডেটের সময় : ০৭:৫৯:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৫১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার সান হুয়ান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন। বুধবার (২৯ জুলাই) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। খবর জিনহুয়ার। 

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সান হুয়ানে প্রশিক্ষণ শেষ করে লা রিওহা প্রদেশে দাবানল নিয়ন্ত্রণ অভিযানে যাওয়ার সময় হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। পরবর্তীতে অনুসন্ধানে পাঠানো আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে বের করে।

সান হুয়ানের গভর্নর জানান, হেলিকপ্টারে থাকা ৭ জনই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সিভিল ডিফেন্স পরিচালক, ফায়ার সার্ভিস প্রধান এবং উপ-পুলিশ প্রধানও ছিলেন।

এদিকে, হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা তদন্ত করছে পুলিশ। 

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আপডেটের সময় : ০৭:৫৯:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬