নিউইয়র্ক ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইত্যাদি’র অনুষ্ঠান দেখতে গিয়ে মোবাইল খোয়ালেন শতাধিক দর্শক

  • আপডেটের সময় : ০১:৩৪:৪০ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে জয়পুরহাটের কালাই উপজেলায় শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে কতগুলো মোবাইল ফোন চুরি হয়েছে সেটি সঠিক জানা যায়নি।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির চিত্রায়ণ চলছিল।

এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। তিনি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে।

কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় নান্দাইলদীঘি কলেজ মাঠে ইত্যাদির দৃশ্যধারণ দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার দর্শকের সমাগম ঘটে।

এদিকে অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় প্রায় আড়াই শতাধিক পুলিশ সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন স্কাউট স্বেচ্ছাসেবক এবং আরও ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। এত কঠোর নিরাপত্তার ব্যবস্থা সত্ত্বেও বিপুল দর্শকের উপচে পড়া ভিড়ের সুযোগ নেয় সংঘবদ্ধ চোর ও পকেটমার চক্র। অনুষ্ঠান চলাকালীন একের পর এক দর্শকের পকেট ও ব্যাগ থেকে মোবাইল ফোন উধাও হতে থাকে। অনুষ্ঠান শেষে জানা যায়, অন্তত ২০০টিরও বেশি মোবাইল ফোন চুরি গেছে।

চুরির শিকার অনেক ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে কালাই থানায় গিয়ে মৌখিকভাবে বিষয়টি জানান। তবে ছুটির দিন ও অতিরিক্ত ভিড়ের কারণে শনিবার জিডি সম্পন্ন না হলেও রোববার (৮ নভেম্বর) সকালে তারা থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানা গেছে।

কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষে একাধিক ভুক্তভোগী সরাসরি থানায় এসে মোবাইল ফোন চুরির মৌখিক অভিযোগ করেছেন। তবে আমরা ধারণা করছি চুরি যাওয়া ফোনের সংখ্যা শতাধিকেরও বেশি হতে পারে। এ ঘটনায় অনুষ্ঠানস্থল থেকে মোবাইল ও টাকা চুরির অভিযোগে গোলাম রতন নামের একজনকে হাতেনাতে আটক করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইত্যাদি’র অনুষ্ঠান দেখতে গিয়ে মোবাইল খোয়ালেন শতাধিক দর্শক

আপডেটের সময় : ০১:৩৪:৪০ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬