নিউইয়র্ক ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

  • আপডেটের সময় : ০৫:২৫:৫৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৩০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরানের বিভিন্ন জায়গায় নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে টানা ১২দিন ইরানে হামলা করেছে মার্কিন সেনারা। বৃহস্পতিবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের সেনারা বুশেহরের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানায় ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ।

বুশেহরের উপ গভর্নর ফার্স নিউজকে বলেছেন, তাদের এখানে আজ দ্বিতীয়বারের মতো মিসাইল হামলার ঘটনা ঘটেছে। প্রথম হামলাটি হয় স্থানীয় সময় ভোর ৪টার দিকে।

বুশেহরে হামলার কিছুক্ষণ পর খুজেস্তান প্রদেশের আন্দিমেস্ক শহরের উপকণ্ঠে যুক্তরাষ্ট্র মিসাইল ছোড়ে। আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ খুজেস্তান প্রদেশের উপ গভর্নরের বরাতে এ তথ্য জানায়।

তারও আগে ইরাক-ইরান সীমান্তের সালামচেহ সীমান্ত ক্রসিংয়ে মার্কিনিদের হামলায় দুজন নিহত হন। ওই ক্রসিংয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পরও সীমান্ত খোলা আছে। কারণ সেখানে ত্রাণ অভিযান চলছে।

সীমান্ত ক্রসিংটিতে দুজন নিহত হওয়ার পাশাপাশি আরও ১১ জন আহত হয়েছেন।

চলতি মাসের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে ইসলামাবাদ সমঝোতা স্মারকে সই করেছিল। কিন্তু এই চুক্তি এখন পুরোপুরি ভেস্তে গেছে।

যুক্তরাষ্ট্র টানা ১২ দিন ইরানে হামলা চালিয়েছে। অপরদিকে পাল্টা হামলা হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামোকে টার্গেট করেছে তেহরান।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইরানের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

আপডেটের সময় : ০৫:২৫:৫৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬