নিউইয়র্ক ০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

  • আপডেটের সময় : ১১:৪৬:৪০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। 

স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাম্প। সেখানেই তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার জন্য আগের প্রশাসনগুলোর পরিবেশবান্ধব বা ‘গ্রিন’ নীতিকে দায়ী করেন। ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন দ্রুত খাদ্যসহ প্রায় সব ধরনের পণ্যের দাম কমিয়েছে।

তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে আমরা জিতলেই তেলের দাম কমে যাবে। আমরা জিতব। আমরা জিতছিও। হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা এই গুরুত্বপূর্ণ জলপথের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাবও দেন তিনি। রসিকতা করে তিনি বলেন, আমি নিশ্চিত, ইরানের নেতৃত্ব এতে খুবই খুশি হবে।

ইরান প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, দেশটি গত ৫১ বছর ধরে মধ্যপ্রাচ্যে দাদাগিরি করে এসেছে। তবে এখন আর তাদের সেই অবস্থান নেই।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইরানের সঙ্গে যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

আপডেটের সময় : ১১:৪৬:৪০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬