নিউইয়র্ক ০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প

  • আপডেটের সময় : ০৯:১৯:০০ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুটি জ্বালানি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ২৪ ঘণ্টার ব্যবধানে ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) লক্ষ্যবস্তুতে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বিমানবাহিনী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় দুপুর ১২টা) থেকে এ হামলা শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলাসহ মধ্যপ্রাচ্যে আইআরজিসির সাম্প্রতিক ধারাবাহিক সামরিক তৎপরতার জবাবেই ওয়াশিংটন এই পাল্টা অভিযান পরিচালনা করছে।

এর আগে গত সোমবার গভীর রাতে হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুটি বিশালাকার তেলবাহী সুপারট্যাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। আক্রান্ত জাহাজ দুটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ছিল। এর ঠিক আগের দিন রোববার জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আইআরজিসি। তবে যুক্তরাষ্ট্রের সক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ওই ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানার আগেই প্রতিহত করা সম্ভব হয়।

মূলত গত শনিবার রাতে হরমুজ প্রণালির লারাক দ্বীপে আইআরজিসির একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনা ধ্বংস করে মার্কিন বাহিনী। ওই হামলার মধ্য দিয়ে এক মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় সরাসরি সামরিক সংঘাত শুরু হয়।

চলমান এই উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সর্বাত্মক যুদ্ধের পরিবর্তে ‘সীমিত মাত্রার’ সামরিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘তারা নৌবাহিনী হারিয়েছে, বিমানবাহিনী হারিয়েছে। তাদের নজরদারি উপাদানও প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তার মানে এই নয় যে আমরা তাদের আঘাত করব না। তবে এবার আমাদের পদক্ষেপ হবে খুবই সীমিত।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করছেন বিজয়

থাইল্যান্ডে নোঙর করল মার্কিন বিমানবাহী রণতরি

০২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প

আপডেটের সময় : ০৯:১৯:০০ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬