নিউইয়র্ক ০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় শিশুসহ নিহত ৫, আহত অর্ধশতাধিক

  • আপডেটের সময় : ০৯:২৭:২০ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। এতে শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। একইসঙ্গে এসময় আহত হয়েছেন ৬৩ জন। বুধবার (২ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে ইরানের রেড ক্রিসেন্ট জানায়, সিরিক কাউন্টির বান্দার কুহেস্তাক শহরে একটি আবাসিক ভবনে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ ভবনটিতে আঘাত হানে। এতে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

 ইরানের একটি সরকারি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসাবশেষ ও ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। ভিডিওতে আহতদের আর্তচিৎকারও শোনা যায় বলে দাবি করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, বুধবার ভোরে কুহেস্তাক শহরের একটি আবাসিক ভবনে হামলাটি চালানো হয়। ইরানের প্রেস টিভিও অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর জানিয়েছে।

সিরিক কাউন্টির গভর্নর রেজা শহিদিয়ান রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে জানান, হামলায় আরও ৬৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫০ জন নারী ও শিশু রয়েছেন। তাদের মিনাব শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি হামলা থেকে বেঁচে যাওয়া এক শিশুর বক্তব্যও প্রকাশ করেছে। 

শিশুটি জানায়, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরপরই একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং ধ্বংসাবশেষের আঘাতে অনেকে আহত হন।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের সামরিক স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সম্পদ, মাইন স্থাপনের সক্ষমতা ও যোগাযোগকেন্দ্রে নতুন করে হামলা চালিয়েছে।

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের হামলার চেষ্টার জবাবে এসব অভিযান চালানো হয়েছে বলে দাবি করে মার্কিন বাহিনী।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সিরিকের হামলার জবাবে বুধবার ভোরের দিকে জর্ডানের আকাবায় মার্কিন মেরিন ঘাঁটি ক্যাম্প টিটিনে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি বলছে, এই হামলা ছিল সিরিকের বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার প্রতিশোধ।

এছাড়া ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্বার্থে হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে ১০টি ধ্বংস করা হয়েছে এবং তিনটি জনবসতি থেকে দূরের এলাকায় গিয়ে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় শিশুসহ নিহত ৫, আহত অর্ধশতাধিক

আপডেটের সময় : ০৯:২৭:২০ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬