নিউইয়র্ক ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ শেষ করতে সরাসরি যোগাযোগ করেছে: ট্রাম্প

  • আপডেটের সময় : ০৩:৪৫:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরান সরাসরি ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করে চুক্তি সম্পাদনের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চলমান যুদ্ধ চূড়ান্ত সমাপ্তির দিকে এগোচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

উত্তর ক্যারোলিনায় পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বর্তমান যুদ্ধের অবস্থা সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আশা করছি আমরা যুদ্ধের শেষ পর্যায়ে রয়েছি।’

কোনো মধ্যস্থতাকারী মাধ্যম নাকি সরাসরি বার্তা এসেছে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প নিশ্চিত করেন যে তিনি ইরানের কাছ থেকে সরাসরি বার্তা পেয়েছেন। চুক্তি সম্পর্কিত অগ্রগতি দেখার বিষয়েও তিনি আশা প্রকাশ করেন।

গত জুনে স্বাক্ষরিত সমঝোতা চুক্তিতে বলা হয়েছিল, হরমুজ প্রণালী খুলে দেওয়া একটি বিস্তৃত শান্তি চুক্তির সূচনা হবে। তবে তা সত্ত্বেও অঞ্চলটিতে তৈরি হওয়া উত্তেজনার আবহেই এই নতুন কূটনৈতিক ঘটনাটি সামনে এলো।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সরকারি ভবন, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র অবকাঠামো ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ব্যাপক আক্রমণ চালায়। এর জবাবে ইরানও ইসরায়েল ও অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে।সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইরান যুদ্ধ শেষ করতে সরাসরি যোগাযোগ করেছে: ট্রাম্প

আপডেটের সময় : ০৩:৪৫:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬