নিউইয়র্ক ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

  • আপডেটের সময় : ০৩:৫৪:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাতের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৬ সেপ্টেম্বর) সরাসরি সম্পৃক্ত তিনটি সূত্রের বরাতে এক্সিওস বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই আলোচনা মূলতঃ যুদ্ধোত্তর কৌশল সংক্রান্ত যুক্তরাষ্ট্রের পরিকল্পনার ওপর আলোকপাত করবে। ট্রাম্প প্রশাসন একটি ব্যাপক ‘পরবর্তী দিনের কৌশল’ তৈরির ওপর কাজ করছে, যা আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর চূড়ান্ত রূপ পাবে।

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য রাষ্ট্র—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমানের রাষ্ট্রপ্রধান বা পররাষ্ট্রমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

এই বৈঠককে আরও সম্প্রসারিত করে অন্যান্য আরব ও মুসলিম দেশের নেতাদেরও অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানানো হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এ বিষয়ে প্রাথমিক আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক হলেও এখন পর্যন্ত তাদের কোনো বৈঠকের সময়সূচী নির্ধারিত হয়নি বলে এক্সিওসের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সৌদি আরবে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত

উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

আপডেটের সময় : ০৩:৫৪:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬