নিউইয়র্ক ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কার আকাশে হুতিদের ড্রোন হামলার ভিডিওটি এক বছর আগের

  • আপডেটের সময় : ০৪:০১:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পবিত্র মক্কা নগরীর কাছে হুতিদের ছোড়া একটি ড্রোন ভূপাতিতের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ৩৫ সেকেন্ডের ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। সংবাদের সত্যতা যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি অন্তত এক বছর আগের এবং এটি মদিনা শহরের একটি পুরোনো ঘটনার।

সামাজিক যোগাযোগমাধ্যমের শতাধিক পেজ ও প্রোফাইলে আকাশ থেকে আলোকিত বস্তু নিচে পড়ার এই দৃশ্যটি সম্প্রতি ছড়িয়ে পড়ে, যা একটি পেজেই ছয় লাখের বেশি বার দেখা হয়েছে। তবে রিভার্স ইমেজ সার্চ ও অনলাইন অনুসন্ধানে পাওয়া তথ্যে দেখা যায়, দৃশ্যটি ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর থেকেই ইন্টারনেটে বিদ্যমান রয়েছে।

বর্তমানে ছড়িয়ে পড়া কিছু ভিডিও লিংক-

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক, ষষ্ঠ লিংক

‘ইসলাম চ্যানেল’ নামক ফেসবুক পেজসহ একাধিক মাধ্যমে গত বছর প্রকাশিত ভিডিওটির সঙ্গে সৌদি আরবের মদিনা এবং মসজিদে নববির কাছাকাছি আকাশে ঘটা একটি বিস্ফোরণের সম্পর্ক পাওয়া যায়। ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ভোরে মদিনায় একটি অননুমোদিত ড্রোন শনাক্তের পর সেটি ভূপাতিত করা হয়েছিল, যেখানে বিকট শব্দের পর আকাশ থেকে উজ্জ্বল বস্তু পড়ে যেতে দেখা যায়।

তবে গত বছরের ওই ঘটনায় ড্রোনটির উৎস কিংবা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এমনকি মসজিদে নববি বা তৎসংলগ্ন এলাকায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনাও ঘটেনি।

গত বছরে ছড়িয়ে পড়া কিছু ভিডিও লিংক-

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সসহ অন্যান্য সংবাদমাধ্যম জানায়, সৌদি আরব মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মক্কার আকাশসীমায় ঢোকার আগে হুতিদের একটি ড্রোন ভূপাতিতের কথা বললেও কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। অন্যদিকে হুতিরা সৌদি আরবের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। আর সেই পটভূমিতেই মদিনার ওই পুরোনো ভিডিওটি মক্কার ঘটনা হিসেবে বিভ্রান্তিকরভাবে ছড়ানো হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সৌদি আরবে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত

উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মক্কার আকাশে হুতিদের ড্রোন হামলার ভিডিওটি এক বছর আগের

আপডেটের সময় : ০৪:০১:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬