নিউইয়র্ক ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একজোট হয়ে ইসরায়েলে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

  • আপডেটের সময় : ০৯:৫৮:২৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ, হামাস, হুথি এবং ইরাকের ইরানপন্থি মিলিশিয়াদের সমন্বয়ে একই সঙ্গে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে তহরান। শনিবার (৫ সেপ্টেম্বর) জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবরের হামলায় সমন্বয়ের যে ঘাটতি ছিল, তা দূর করতেই এই কৌশল নেওয়া হয়েছে। সে সময় হামাস একা আক্রমণ শুরু করায় ইরান বা হিজবুল্লাহ একই সময়ে অন্য ফ্রন্টগুলো উন্মুক্ত করতে পারেনি।

আরব গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরান এখন শুরু থেকেই সবকটি ফ্রন্টকে একসঙ্গে সক্রিয় করার পরিকল্পনা করছে। এই লক্ষ্যে কুদস ফোর্সের শীর্ষ কর্মকর্তারা হিজবুল্লাহ, হুথি ও ইরাকি মিলিশিয়া কমান্ডারদের সঙ্গে আলোচনা পরিচালনা করছেন।

গত জুলাইয়ে হামাসের প্রধান হিসেবে নির্বাচিত হওয়া খলিল আল-হায়ার সঙ্গে তেহরানের সুসম্পর্ক এই সমন্বয়কে আরও জোরদার করেছে। এছাড়া সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনী (আইডিএফ) দক্ষিণ ও উত্তর দিক থেকে একযোগে চাপ বাড়ানোর উদ্দেশ্যে হামাস ও হিজবুল্লাহর মধ্যে পুনর্বহাল হওয়া সমন্বয় চিহ্নিত করেছে।

সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং হিজবুল্লাহর ক্ষয়ক্ষতির পর বর্তমানে এই জোটে ইয়ামেন ও ইরাকের মিলিশিয়াদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি ত্বরান্বিত করার পাশাপাশি যৌথ সামরিক মহড়াও বৃদ্ধি করা হয়েছে।

সূত্র: জেরুজালেম পোস্ট

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

একজোট হয়ে ইসরায়েলে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

আপডেটের সময় : ০৯:৫৮:২৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬