নিউইয়র্ক ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কঙ্গোতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩০

  • আপডেটের সময় : ০২:০৯:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) কঙ্গো নদীতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত এবং বহু যাত্রী নিখোঁজ রয়েছেন। রোববার (৪ অক্টোবর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় একুয়াটর প্রদেশের এনগোম্বে-লুকোলেলা এলাকায় এক দুর্ঘটনা ঘটে।

একুয়াটর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন এমপুতু রাষ্ট্রীয় বার্তা সংস্থা এজেন্স কঙ্গোলাইস প্রেসকে জানান, রাজধানী কিনশাসা থেকে আসা ‘দ্যু সে ক্যাশ’ নামের একটি ধাতব নৌকার সঙ্গে বুসিংগা থেকে আসা ‘এইচবি সুপার ভিক্টোরিয়া’ নামের একটি কাঠের নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নৌকাটি ডুবে গেলে অধিকাংশ যাত্রী পানির নিচে আটকা পড়েন এবং ডুবে যাওয়া ৩০ জনের মরদেহ ইতোমধ্যে দাফন করা হয়েছে।

দুর্ঘটনার মূল কারণ এখনো সুনির্দিষ্টভাবে জানা না গেলেও রাতে চলাচলের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তা কর্মকর্তা এপিকে জানিয়েছেন, কিনশাসা থেকে আসা নৌকাটিতে ধারণক্ষমতার অতিরিক্ত মালামাল বোঝাই ছিল।

কঙ্গোতে নৌ দুর্ঘটনা বেশ সাধারণ বিষয়, যেখানে রাতের বেলা যাত্রা এবং অতিরিক্ত যাত্রী বহনকে প্রধানত দায়ী করা হয়। দুর্গম এলাকায় নিরাপত্তা মান বজায় না রাখা এবং অবকাঠামোগত ঘাটতির কারণে সম্প্রতি বেশ কয়েকটি নৌ দুর্ঘটনায় শত শত মানুষের মৃত্যু হয়েছে। এর আগে গত জুলাইয়ে কাসাই প্রদেশে রাষ্ট্রীয় পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নিয়ে ফেরার পথে একটি কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কঙ্গোতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩০

আপডেটের সময় : ০২:০৯:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬