নিউইয়র্ক ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

করাচি থেকে ঢাকা, ২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের

  • আপডেটের সময় : ১২:৫০:৩৯ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের হাইভোল্টেজ সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের জন্য এই ম্যাচটি শুধুমাত্র সেমিফাইনাল নয়। দীর্ঘ ২১ বছরের আক্ষেপ ঘোচানোর সুযোগ।

সর্বশেষ ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। সেবার ১৪ ডিসেম্বর করাচির পিপলস স্টেডিয়ামে পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়েই ফাইনালের টিকিট কেটেছল লাল-সবুজের প্রতিনিধিরা।

এরপর দুই দশকের বেশি সময়ে কখনো গ্রুপ পর্বে, কখনো সেমিফাইনালে থেমেছে বাংলাদেশের পথচলা। ফাইনালের কাছে গিয়েও আর সেখানে পৌঁছানো হয়নি।

আরও একবার ফাইনাল খেলার সুযোগ বাংলাদেশের সামনে। এবারও প্রতিপক্ষ পাকিস্তান। ২১ বছর আগে যে প্রতিপক্ষকে হারিয়ে বাংলাদেশ উঠেছিল ফাইনালে, এবারও তাদের হারিয়েই ফাইনালে ওঠার হাতছানি।এছাড়া ২০০৩ সালে ঘরের মাঠে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও ঘরের মাঠে ২৩ বছরের শিরোপার অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া হামজা-জামালরা। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেনকে দনবাস ছেড়ে দেওয়ার প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

ইরান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

১৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

করাচি থেকে ঢাকা, ২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের

আপডেটের সময় : ১২:৫০:৩৯ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬