নিউইয়র্ক ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জোড়া গোল করে ইতিহাস গড়লেন মোহাম্মদ সালাহ 

  • আপডেটের সময় : ১২:৪৮:৫৪ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের ম্যাচে মালাউইকে ৫-০ গোলে হারিয়েছে মিশর। জোড়া গোল করেছেন মোহাম্মদ সালাহ। আর এই জোড়া গোলের মাধ্যমে ইতিহাস গড়েছেন সাবেক এই লিভারপুল তারকা।

দেশের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার খেতাব অর্জন করেছেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) মালাউইয়ের বিপক্ষে ম্যাচের ৮৪ মিনিটে প্রথম গোলটি করেন ৩৪ বছর বয়সী সালাহ। তাতেই ছুঁয়ে ফেলেন সদ্য সাবেক হওয়া কোচ হোসাম হাসানকে।

এরপর যোগ করা সময়ে পেনাল্টি থেকে পানেনকা শটে নিজের দ্বিতীয় গোলটি করেন সালাহ। সেটিই তাকে নিয়ে যায় মিশরের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে।

২০১১ সালে মিশর জাতীয় দলে অভিষেক হয়েছিল সালাহর। এরপর দেশের হয়ে খেলেছেন ১২৩টি ম্যাচ। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবার ৭০ গোলের মাইলফলক ছুঁয়ে ছাড়িয়ে গেলেন এত দিন শীর্ষে থাকা হোসাম হাসানকে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেনকে দনবাস ছেড়ে দেওয়ার প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

ইরান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

১৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জোড়া গোল করে ইতিহাস গড়লেন মোহাম্মদ সালাহ 

আপডেটের সময় : ১২:৪৮:৫৪ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬