নিউইয়র্ক ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

  • আপডেটের সময় : ০৭:০৫:১৮ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
  • ২৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কানাডার পণ্যের ওপর বুধবার (১৯ আগস্ট) থেকে আরোপ হতে যাওয়া ৫০ শতাংশ নতুন শুল্ক তিন দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশ একটি চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করে মঙ্গলবার রাতে এ ঘোষণা দেন তিনি।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র চুক্তিতে পৌঁছেছে এবং নথিপত্র চূড়ান্ত হওয়ার শর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কানাডা সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি বা চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়নি।

ট্রাম্প আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ২০২১ সালে বাতিল হওয়া কিস্টোন এক্সএল পাইপলাইন প্রকল্পটি আবার জীবিত হতে পারে। যদিও এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

মঙ্গলবার বিকেলে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে কথা বলার পরই ট্রাম্প এই ঘোষণা দেন। চলতি সপ্তাহে দুই নেতার এটি ছিল দ্বিতীয়বারের মতো কথোপকথন। এর আগে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে তীব্র এবং অনেকটাই অস্বচ্ছ আলোচনা চলছিল।

আলোচনার সঙ্গে পরিচিত দুটি শিল্প সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিদ্যমান গাড়ি আমদানি শুল্কই ছিল প্রধান বিরোধের বিষয়গুলোর একটি।

নতুন মার্কিন শুল্ক কার্যকর হলে প্রায় ২০ বিলিয়ন ডলারের কানাডীয় পণ্য এর আওতায় পড়ত। এমনকি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির আওতায় অগ্রাধিকারমূলক সুবিধা পাওয়া কানাডীয় পণ্যের ক্ষেত্রেও এই শুল্ক প্রযোজ্য হতো।

সূত্র: রয়টার্স

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আপডেটের সময় : ০৭:০৫:১৮ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬