নিউইয়র্ক ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালামের সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বড় সংগ্রহ

  • আপডেটের সময় : ০৩:১৭:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে দাপট দেখিয়েছে বিসিবি একাদশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) টস হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন কালাম সিদ্দিকী অলিন। আর ৮৬ রানের ইনিংস খেলেছেন জিসান আলম। এতে প্রথম দিন শেষে বড় সংগ্রহ পেয়েছে বিসিবি একাদশ।

বিসিবি একাদশের হয়ে ওপেনিংয়ে নামেন মাহফিজুল ইসলাম রবিন এবং জিসান আলম। রবিন ৮ বলে ৪ রান করে বিদায় নেন। তিনে নামা ইফতেখার হোসাইন ইফতি ৬২ বলে ১৮ রান করেন। তবে ব্যাট হাতে আলো ছড়ান জিসান ও কালাম। সেঞ্চুরির খুব কাছে গিয়ে ১০০ বলে ৮৬ রান করে বিদায় নেন জিসান।

তবে দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন কালাম। শেষ পর্যন্ত ১৩৫ রান করে সাজঘরে ফিরে যান তিনি। এছাড়া অধিনায়ক জাকের আলী অনিকের ব্যাট থেকে আসে ৪৮ বলে ৩০ রান করেন। 

এছাড়া ব্যাট হাতে ৬৭ রান করেন মোহাম্মদ রিজওয়ান। এতে দিন শেষে ৯০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৭১ রান সংগ্রহ করেছে বিসিবি একাদশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট নেন জশুয়া বিশপ ও কেভিন হজ। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

রিয়াদ ও মদিনায় চার ড্রোন ভূপাতিত করেছে সৌদি

মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে পরিবারসহ সৌদি আরব ছাড়ার নির্দেশ

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কালামের সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বড় সংগ্রহ

আপডেটের সময় : ০৩:১৭:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬