নিউইয়র্ক ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১১৪ বলে ডাবল সেঞ্চুরিতে ব্রুকের বিশ্ব রেকর্ড

  • আপডেটের সময় : ০৩:১৯:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৪ বলে ডাবল সেঞ্চুরি হাঁকান তিনি।

এতে ভেঙে দিয়েছেন ভারতের শুভমান গিলের রেকর্ড।গত ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন গিল। তার সেই ইনিংসেই ভেঙেছিল বাংলাদেশের বিপক্ষে ২০২২ সালে ১২৬ বলে ডাবল সেঞ্চুরি করা ইশান কিষানের রেকর্ড। এবার দ্রুততম ডাবল সেঞ্চুরি রেকর্ড নিজের করে নিলেন ব্রুক। 

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে শেষ পর্যন্ত ১১৬ বলে ২০২ রান করে থামেন ইংলিশ অধিনায়ক। ২১ চারের সঙ্গে ১০টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। 

শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের ইনিংসে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ব্রুক। তার সঙ্গে ব্যাট হাতে ঝড় তোলেন উইল জ্যাকসও। মাত্র ৩০ বলে বলে ৬৬ রানে অপরাজিত থাকেন তিনি। এতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

রিয়াদ ও মদিনায় চার ড্রোন ভূপাতিত করেছে সৌদি

মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে পরিবারসহ সৌদি আরব ছাড়ার নির্দেশ

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

১১৪ বলে ডাবল সেঞ্চুরিতে ব্রুকের বিশ্ব রেকর্ড

আপডেটের সময় : ০৩:১৯:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬