নিউইয়র্ক ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাবারে মাছি-কেকে মুরগির নখ, চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ১০ লাখ

  • আপডেটের সময় : ০১:৩৩:৩০ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার ও খাদ্যপণ্যে অনিয়মের দায়ে তিন খাদ্য প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

শনিবার (৭ নভেম্বর) সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে এ জরিমানা করেন আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শপিংব্যাগ সুপারশপ এবং কাহওয়া ক্যাফে।

জানা গেছে, ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে খাদ্য উৎপাদনে লেবেল ও মেয়াদবিহীন বাটার ব্যবহার, ডালডার মধ্যে পলিথিন ও ময়লা, উৎপাদনস্থলে মাছি ও তেলাপোকার বিচরণ এবং চানাচুর ও মটরভাজা তৈরিতে পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া কেক-রুটি তৈরির ডাইস ও খামিতে ময়লা এবং মান নিয়ন্ত্রণ ছাড়াই খাদ্যপণ্য বাজারজাত করার বিষয়টি উঠে আসে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারায় ছয় লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অন্যদিকে, শপিং ব্যাগ সুপারশপে অস্বাস্থ্যকর পরিবেশে মেজবান তৈরি, রান্নার তেলে ময়লা, আমদানি করা খাদ্যে যথাযথ লেবেল না থাকা, খাদ্যপণ্যের পাশে ইঁদুর মারার ওষুধ রাখা এবং পচা মরিচ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এছাড়া খোসপাঁচড়া রোগে আক্রান্ত কর্মী দিয়ে মসলা প্রস্তুত করা হচ্ছিল। এসব অনিয়মে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি শিশুদের খেলনা বিক্রির স্থান থেকে মেজবানির মাংসের পাতিল সরিয়ে আলাদা স্থানে রাখার প্রমাণ ১৫ নভেম্বর আদালতে সশরীরে উপস্থিত হয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে কাহওয়া ক্যাফেতে কেকের ওপর মুরগির নখ, মেয়াদোত্তীর্ণ ও ময়লাযুক্ত খামি, খোলা অবস্থায় ময়লাযুক্ত ডাস্টবিন, মেয়াদোত্তীর্ণ বাকলাভা এবং পচা বিটরুট সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া ম্যাংগো ফ্লেভার ড্রিংকসকে ম্যাংগো ড্রিংকস হিসেবে বিক্রির অভিযোগে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ১৯ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, অভিযানে ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজে মেয়াদ ও লেবেলবিহীন বাটার ব্যবহার, পোড়া তেলে খাদ্য উৎপাদন, মাছি ও তেলাপোকার বিচরণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির মতো অনিয়ম পাওয়া গেছে। শপিং ব্যাগ সুপারশপে অস্বাস্থ্যকর পরিবেশে মেজবান তৈরি, খাদ্যপণ্যের পাশে ইঁদুর মারার ওষুধ রাখা, পচা মরিচ সংরক্ষণ ও অসুস্থ কর্মী দিয়ে মশলা প্রস্তুত করা হচ্ছিল।

তিনি বলেন, কাহওয়া ক্যাফেতে কেকের ওপর মুরগির নখ, মেয়াদোত্তীর্ণ উপকরণ ও পচা বিটরুট সংরক্ষণের পাশাপাশি ম্যাংগো ফ্লেভার ড্রিংকসকে ম্যাংগো ড্রিংকস হিসেবে বিক্রির বিষয়টি পাওয়া গেছে। এসব অপরাধের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

খাবারে মাছি-কেকে মুরগির নখ, চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ১০ লাখ

আপডেটের সময় : ০১:৩৩:৩০ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬