নিউইয়র্ক ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করার ঘোষণা ইরানের

  • আপডেটের সময় : ০৮:২৯:২৬ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৫৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ নিহত প্রত্যেক নাগরিকের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান নীতি বলে ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তেহরানে সোমবার ( ১৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বাঘেই বলেন, এটি সরকারের স্পষ্ট দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেবে। 

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ সংগ্রহ এবং নথিভুক্ত করতে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে ইরান। লক্ষ্য হলো প্রকৃত বিচার নিশ্চিত করা।

এ ছাড়া, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে যৌথ ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তেহরানের। তবে যুক্তরাষ্ট্রের চাপের কারণে মাসকাটের সঙ্গে এ নিয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে না বলে জানান বাঘেই।

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করার ঘোষণা ইরানের

আপডেটের সময় : ০৮:২৯:২৬ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬