নিউইয়র্ক ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

  • আপডেটের সময় : ১০:১৬:০৫ পূর্বাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে জলিল মুন্সি (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নগরীর দৌলতপুরে খুলনা-যশোর মহাসড়কের কুলিবাগানের ইস্পাহানি জুট প্রেস কলোনির সামনে এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার দিলু মুন্সির ছেলে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এ এফ এম জাহিদুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল সোয়া ৮টার দিকে জলিল মুন্সি কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলি জলিলের বুকের ডান পাশের ওপরের অংশ ও পিঠের বাঁ পাশে বিদ্ধ হয়। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় দৌলতপুর থানার সাদা পোশাকের পুলিশের একটি দল ঘটনাস্থলের কাছেই অবস্থান করছিল। তারা ঘাতক দলের সদস্য নগরীর দৌলতপুর থানার মধ্যডাঙ্গা এলাকার মৃত সালামের ছেলে মো. রাসেল (৩২), আসিফ মোল্লা (২৫) ও অজ্ঞাতপরিচয় আরও একজনকে দেখতে পেয়ে ধাওয়া করে।

এ সময় আসিফ ও অজ্ঞাতপরিচয় ব্যক্তি মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। অপরজন পিস্তলধারী রাসেল ওরফে পিচ্চি রাসেলকে ধাওয়া করলে তিনি পিস্তলসহ পাশের একটি বস্তিতে পালিয়ে যান বলে স্থানীয় সূত্রের দাবি।

সূত্র আরও জানায়, প্রায় ১৫ দিন আগে রাসেলকে দৌলতপুর থানা পুলিশ আটক করে আদালতে পাঠিয়েছিল। কয়েক দিন আগে তিনি জামিনে মুক্তি পান।

দৌলতপুর থানার ওসি-তদন্ত এ এফ এম জাহিদুল ইসলাম বলেন, নিহত জলিল মুন্সির বুকের ডান পাশের ওপরের অংশ ও পিঠের বাঁ পাশে গুলির চিহ্ন রয়েছে। তবে একটি নাকি দুটি গুলি লেগেছে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। ঘাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আপডেটের সময় : ১০:১৬:০৫ পূর্বাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬