নিউইয়র্ক ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় যুবককে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা

  • আপডেটের সময় : ০৬:০৭:৩৬ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
  • ৬৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

খুলনায় মনজুরুল ইসলাম (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাত ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় লবণচরা থানার আশিবিঘা কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল সেন্টারিং মিস্ত্রির কাজ করত। তিনি আশিবিঘা কালভার্ট এলাকার খোকন সানার ছেলে।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশিবিঘা কালভার্ট এলাকায় দুর্বৃত্তরা মনজুরুল ইসলামকে ছুরিকাঘাত ও গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, কী কারণে কারা তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ ও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তসহ গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর রায়েরমহলে রাজু (২৫) নামে এক যুবক গণপিটুনি নিহত হয়। এছাড়া গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রূপা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামে মীর মামুন নামে এক যুবককে দুর্বৃত্তরা মাথায় গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার, নিখোঁজ ৬

নিউইয়র্ক থেকে ইরানের দুই কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

০৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

খুলনায় যুবককে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা

আপডেটের সময় : ০৬:০৭:৩৬ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬