নিউইয়র্ক ০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খেলোয়াড় চেঞ্জ নিয়েও প্রশ্নের মুখে ডুলি

  • আপডেটের সময় : ০১:১২:২৪ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশ দলের মার্কিন কোচ থমাস ডুলিকে নিয়ে এ সপ্তাহেই সিদ্ধান্ত আসতে পারে। আগামী বুধবার বাফুফের সভা হওয়ার কথা রয়েছে। সেখানেই ডুলির ভাগ্য নির্ধারণ হবে। সাফের পর গত পরশু বাফুফের ন্যাশনাল টিমস কমিটি সভায় বসেছিল।সেখানে কোচ থমাস ডুলিকে ডেকে আনা হয়। প্রথম একটা চেয়ারে বসে ছিলেন কোচ।

কিন্তু ম্যানেজার আমিরুল ইসলাম বাবু কোচকে তার মুখোমুখি বসিয়েছেন বলে সভা সূত্রে জানা গেছে। কেন এমনটা করলেন সেটা দেখে অনেকেই হতবাক হয়েছেন। সভায় বাফুফের একাধিক কর্মকর্তা ডুলিকে প্রশ্ন করেন। নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে গিয়ে ক্লান্ত হননি কোচ। কিন্তু তার কথা শুনতে গিয়ে ক্লান্ত হন কর্মকর্তারা। কারণ কোচ সব কথা লম্বা করে বলেন। একটা ছোট প্রশ্নের জবাবেও তিনি দীর্ঘ বক্তব্য রাখেন। 

সভাসূত্রে জানা গেছে ন্যাশনাল টিমস কমিটির এক কর্মকর্তা কোচকে প্রশ্ন করেছিলেন পাকিস্তানের বিপক্ষে শেষ দিকে খেলোয়াড় পরিবর্তনে বিলম্ব হলো কেন। বিশেষ করে ফাহমিদুল, জামাল ভূঁইয়া, ফাহিমকে নামাতে গিয়ে কী ঝামেলা হয়েছিল। ওখানে সময় ক্ষেপণ করা হয়েছিল। কোচ এই প্রশ্নের জবাব দিতে পারেননি। তিনি বলেছেন তিনি জানেন না। বলে ঠেলেছেন কর্মকর্তার দিকে। কর্মকর্তারা কেন দায়িত্ব পালন করতে পারেননি, সেটা কর্মকর্তারা জানবেন বলে জানিয়েছেন। 

যারা কোচকে প্রশ্ন করেছেন তাদের মধ্যে সাইফুল বারি টিটুও আছেন। কিন্তু মিটিংয়ের অন্য সূত্রের খবর হচ্ছে টিটু কোনো কথাই বলেননি। তিনি নীরব ছিলেন।

২৮ ফুটবলারের তালিকা করা হয়েছিল। কেন ওখানে চোটগ্রস্ত ফুটবলার নেওয়া হয়েছিল। ডাক্তাররা কী করেছেন, সহকারী কোচরা কী করেছেন। আরেক কোচ হাসান আল মামুনের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছিল। বাফুফের নীতিনির্ধারকরা ধরে নিচ্ছেন দোষ শুধু একা কোচের নয়। সহকারীরা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন কিনা, সেটা নিয়েও প্রশ্ন আছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

চাক শুমার ইতিহাসের অন্যতম খারাপ নেতা, তার সঙ্গে কাজ করা কঠিন হবে: ট্রাম্প

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ২৪ বেসামরিক নাগরিক নিহত

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

খেলোয়াড় চেঞ্জ নিয়েও প্রশ্নের মুখে ডুলি

আপডেটের সময় : ০১:১২:২৪ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬