নিউইয়র্ক ০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার সুপার স্ল্যাম জিতলেন আলকারাজ

  • আপডেটের সময় : ০১:১৪:৩১ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

টেনিসে নতুন ইতিহাস গড়লেন কার্লোস আলকারাজ। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ পূর্ণ করার কীর্তি গড়েছেন এই স্প্যানিশ তারকা।

বিশ্ব টেনিসের এক নম্বর খেলোয়াড় জার্মানির আলেকজান্ডার জভেরেভকে হারিয়ে প্রথমবারের মতো এটিপি ফাইনালসের শিরোপা জিতেছেন আলকারাজ। রোববার (২২ নভেম্বর) ইতালির তুরিনে অনুষ্ঠিত ফাইনালে জভেরেভকে ৬-২, ৭-৬ (৯-৭) গেমে হারান ২৩ বছর বয়সী এই তারকা।

এই জয়ে পুরুষ টেনিসের ইতিহাসে চতুর্থ এবং সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্ল্যাম ও এটিপি ফাইনালস- সব কটি শিরোপা জেতার কীর্তি গড়লেন আলকারাজ। 

২২ বছর ২৭২ দিন বয়সে এই কীর্তি গড়েছেন আলকারাজ। এর আগে সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার রেকর্ড ছিল ডন বাজের। ১৯৩৮ সালে ২২ বছর ৩৬৩ দিন বয়সে সেই কীর্তি গড়েছিলেন যুক্তরাষ্ট্রের এই টেনিস কিংবদন্তি।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত আলকারাজ বলেন, “অনেক দিন ধরেই এই ট্রফিটার পেছনে ছুটছিলাম। নিজের ও দলের সঙ্গে কঠিন সময় পার করে এসেছি। এর চেয়ে ভালোভাবে সপ্তাহটা শেষ হতে পারত না।”

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

চাক শুমার ইতিহাসের অন্যতম খারাপ নেতা, তার সঙ্গে কাজ করা কঠিন হবে: ট্রাম্প

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ২৪ বেসামরিক নাগরিক নিহত

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার সুপার স্ল্যাম জিতলেন আলকারাজ

আপডেটের সময় : ০১:১৪:৩১ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬