নিউইয়র্ক ০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃথা গেল ৭২০ রান, ড্র মেনে নিতে হলো ভারতকে 

  • আপডেটের সময় : ০১:১৬:২২ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ৭২০ রান করেছিল ভারত। তবুও তা বৃথা গেল। এতো বিশাল সংগ্রহ নিয়েও জয়ের দেখা পায়নি তারা। নিউজিল্যান্ডকে অলআউট করতে না পারায় ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে শেষ পর্যন্ত ড্র মেনে নিতে হয়েছে শুভমান গিলের দলকে। 

ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ৩৬৮ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে ভারত ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে ৩৫২ রানের বিশাল লিড পায় সফরকারীরা। তবে শেষ ইনিংসে কিউইদের অলআউট করতে না পারায় জয় পাওয়া হলো না ভারতের।

৩৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক টম ল্যাথামকে হারায় নিউজিল্যান্ড। তবে এরপর ধৈর্যশীল ব্যাটিংয়ে ভারতীয় বোলারদের হতাশ করেন কিউই ব্যাটাররা। ডেভন কনওয়ে ১৬৫ বলে ৬৫ রান করেন। রাচিন রবীন্দ্র ১২৯ বলে ৩৭ রান করে আউট হন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নিকোলস করেন ৩১ রান।

এরপর দলের হাল ধরেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। মিচেল ১৮৬ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে ফিলিপস ১২৬ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। দুজন মিলে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৬৩ রানের জুটি গড়ে ভারতকে আর কোনো সুযোগ দেননি।

শেষ পর্যন্ত ১২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ফলে ড্রয়ে শেষ হয় পাঁচ দিনের লড়াই। 

ম্যাচসেরার পুরস্কার জিতেছেন নিউজিল্যান্ডের ব্যাটার হেনরি নিকোলস। প্রথম ইনিংসে অপরাজিত ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে করেন ৩১ রান।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

চাক শুমার ইতিহাসের অন্যতম খারাপ নেতা, তার সঙ্গে কাজ করা কঠিন হবে: ট্রাম্প

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ২৪ বেসামরিক নাগরিক নিহত

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বৃথা গেল ৭২০ রান, ড্র মেনে নিতে হলো ভারতকে 

আপডেটের সময় : ০১:১৬:২২ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬