নিউইয়র্ক ১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধবিরতির ৩০০ দিনে ৩০০ ফিলিস্তিনি শিশু নিহত: ইউনিসেফ

  • আপডেটের সময় : ০৫:২৫:৪০ পূর্বাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬
  • ৩২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

২০২৫ সালের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে গত ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু প্রাণ হারিয়েছে, যা গড়ে প্রতিদিন একজন শিশু নিহতের সমান। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক বিবৃতির বরাতে এই তথ্য জানা গেছে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে ইউনিসেফের আঞ্চলিক পরিচালক এদুয়ার্দ বেগবেদার এক বিবৃতিতে বলেন, ‘যে যুদ্ধবিরতি প্রতিদিন গড়ে একজন শিশুর প্রাণ কেড়ে নেয়, তা শিশুদের সুরক্ষায় ব্যর্থ হচ্ছে।’

তিনি আরও উল্লেখ করেন, আরও শত শত শিশু মারাত্মকভাবে আহত হচ্ছে এবং গাজার শিশুরা দীর্ঘদিন ধরে যে সহিংসতা অবসানের প্রত্যাশা করছিল তা থেকে এখনো বঞ্চিত।

পুরো উপত্যকা জুড়ে শিশুরা ক্রমাগত তীব্র অপুষ্টি, রোগব্যাধি, অনিরাপদ পানি এবং ধ্বংসপ্রাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার চরম সংকটে দিন কাটাচ্ছে বলে বিবৃতিতে যোগ করা হয়।

সূত্র: মিডল ইস্ট আই

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গাজায় যুদ্ধবিরতির ৩০০ দিনে ৩০০ ফিলিস্তিনি শিশু নিহত: ইউনিসেফ

আপডেটের সময় : ০৫:২৫:৪০ পূর্বাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬