নিউইয়র্ক ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ি নয়, ইসরায়েলের সামরিক সরঞ্জাম তৈরি করবে ভক্সওয়াগন

  • আপডেটের সময় : ১০:১১:৩৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কারখানা বিক্রি করে ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ঘোষণা দিয়েছে সংকটাপন্ন জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন। সোমবার (৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে, যা পরবর্তীতে জার্মানি, ইসরায়েল ও ইউরোপের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হবে।

সংকট কাটাতে ভক্সওয়াগনের পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে এই কারখানাটি তেল আবিবভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান অরেলিয়াস ক্যাপিটাল এবং জার্মানির লোয়ার স্যাক্সনি রাজ্যের কাছে বিক্রি করা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা সংস্থা ‘রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস’-এর একটি আকাশ প্রতিরক্ষা প্রকল্পের জন্য কেন্দ্রটি ব্যবহৃত হবে।

ভক্সওয়াগনের প্রধান নির্বাহী অলিভার ব্লুম জানান, এই চুক্তির মাধ্যমে কারখানাটির জন্য একটি নতুন শিল্প সম্ভাবনা উন্মোচিত হলো। কারখানার মোট ১ হাজার ৮০০ কর্মীর মধ্যে অন্তত ১ হাজার ২০০ জনের কর্মসংস্থান এই চুক্তির মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে ভক্সওয়াগনের ওয়ার্কস কাউন্সিল।

ইসরায়েলি প্রতিষ্ঠান রাফায়েলের প্রধান নির্বাহী ইয়াভ তুরগেমান উল্লেখ করেন, প্রযুক্তিটির পুরোটাই জার্মানিতে উৎপাদনের লক্ষ্যে তারা এই দীর্ঘমেয়াদি শিল্প সম্পর্ক গড়ে তুলছেন। ঐতিহ্যবাহী এই কারখানায় বর্তমানে টি-রক ক্যাব্রিওলেট ছাড়াও পোরশে মডেলের গাড়ি তৈরি হলেও ২০২৭ সালের মধ্যে সব ধরনের গাড়ি উৎপাদন বন্ধের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল।

হ্রাস পাওয়া চাহিদা, চীনা প্রতিযোগিতা এবং মার্কিন শুল্কের মুখে পড়ে ভক্সওয়াগন ইতোমধ্যে তাদের ইতিহাসে সর্ববৃহৎ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে, যেখানে সর্বমোট ১ লাখ চাকরি কাটছাঁট করা হতে পারে। ভক্সওয়াগনের ১০ শতাংশ শেয়ারের মালিক কাতার সরাসরি ইসরায়েলি প্রতিরক্ষা চুক্তিতে অসন্তোষ প্রকাশ করায় লোয়ার স্যাক্সনি ও অরেলিয়াস ক্যাপিটালের মাধ্যমে পরোক্ষভাবে এই মালিকানা হস্তান্তর সহজ করা হয়েছে।

সম্প্রতি মার্সিডিজ-বেঞ্জ কর্তৃক ড্রোন প্রতিরক্ষায় গাড়ি রূপান্তরের পর ভক্সওয়াগনের এই পদক্ষেপে অটোমোবাইল ও প্রতিরক্ষা খাতের যৌথ পথচলার নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: দ্য নিউ আরব

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গাড়ি নয়, ইসরায়েলের সামরিক সরঞ্জাম তৈরি করবে ভক্সওয়াগন

আপডেটের সময় : ১০:১১:৩৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬