নিউইয়র্ক ০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, শরীরে ছিটানো হয় মরিচের গুঁড়া

  • আপডেটের সময় : ১২:২৭:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে (২৩) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর তার শরীরে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে সিংগাইর থানায় লিখিত এজাহার দিয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী ২৩ বছর বয়সী ওই নারী গত বৃহস্পতিবার রাতে সিংগাইর থানায় মামলাটি করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভুক্তভোগীকে পুলিশ ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। ঘটনায় অজ্ঞাতনামা পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে শয়নকক্ষ থেকে বের হন ওই গৃহবধূ। বাথরুম থেকে বের হওয়ার পর মুখোশ পরা পাঁচ যুবক তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে তার মুখ চেপে ধরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে পাশের একটি কৃষিজমিতে নিয়ে যাওয়া হয়।

সেখানে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে তার কাপড় ও ওড়না দিয়ে হাত-পা বেঁধে তাকে সেখানেই ফেলে রেখে যায় অভিযুক্তরা। যাওয়ার সময় তার চোখ-মুখসহ শরীরে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে ওই নারীর চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। কথাবার্তা শুনে তাদের স্থানীয় বাসিন্দা বলে মনে হয়েছে। ঘটনার সময় তাদের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল এবং পরনে শার্ট ও ফুল প্যান্ট ছিল।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

জাতিসংঘে ভাষণ দিয়েই তড়িঘড়ি করে নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু

২৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, শরীরে ছিটানো হয় মরিচের গুঁড়া

আপডেটের সময় : ১২:২৭:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬