নিউইয়র্ক ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

  • আপডেটের সময় : ১২:৩৩:৫৭ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আশ্বাসে স্ত্রীর চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে দুই সন্তানের পিতা আবু হানিফকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) তাকে আটক করেছে পুলিশ।

তিনি মোহনগঞ্জ থানার ৪ নম্বর মাঘান সিয়াধার ইউনিয়নের বাখরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। অভিযোগকারী তরুণী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান, আমরা দ্রুততার সঙ্গে আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছি।

মামলা সূত্রে জানা গেছে, বাখরপুর গ্রামের আবু হানিফ তার স্ত্রীর চাচাতো বোনকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতেন। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে সিলেটে নিয়ে যান হানিফ। সেখানে একটি বাসা ভাড়া নিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন।

পরে তরুণী জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা। বিষয়টি হানিফকে জানানোর পর তিনি তরুণীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে।

তরুণীর অভিযোগ, গর্ভের সন্তান নষ্ট করার জন্য হানিফ একাধিকবার তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পরে গত ১৩ সেপ্টেম্বর রাতে হানিফের গ্রামের বাড়িতে বিয়ে রেজিস্ট্রি করার জন্য চাপ দেন ওই তরুণী। এতে ক্ষিপ্ত হয়ে হানিফ তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

গত মঙ্গলবার ওই তরুণী মোহনগঞ্জ থানায় হানিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। পরে বুধবার রাতে তাকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

জাতিসংঘে ভাষণ দিয়েই তড়িঘড়ি করে নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু

২৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

আপডেটের সময় : ১২:৩৩:৫৭ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬