নিউইয়র্ক ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে

  • আপডেটের সময় : ১১:৫৩:০৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কোনো ছবিতে বিয়ের কাগজে সই করছেন বর, কোনো ছবিতে আংটি পরিয়ে দিচ্ছেন কনে। আবার কোনো ছবিতে একে অপরকে জড়িয়ে ধরে আছেন দুজন। কয়েক দিন ধরে চলা নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের বিয়ের ছবি প্রকাশ করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন করেছেন কলকাতার এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।

বিয়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মিমির কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছিল। সেসব ছবিতে কোথাও বিয়ের নথিতে স্বাক্ষরের দৃশ্য, আবার কোথাও আংটি পরানোর মুহূর্ত দেখা যায়। এসব ছবি ঘিরেই অভিনেত্রীর বিয়ের খবর নিয়ে আলোচনা শুরু হয়। এবার নিজের পোস্টের মাধ্যমে সেই জল্পনায় নিশ্চিত তথ্য দিলেন মিমি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইনি বিয়ের দিন পোশাকে ছিল আভিজাত্য ও স্নিগ্ধতার ছাপ। লাল বা উজ্জ্বল রঙের প্রচলিত বিয়ের সাজের বদলে অফ-হোয়াইট রঙের কারুকাজ করা পোশাক বেছে নেন অভিনেত্রী। পোশাকের হাতা ও গলায় ছিল সোনালি জরি এবং মুক্তার নকশা। অন্যদিকে সিদ্ধার্থ পরেছিলেন আইভরি রঙের পাঞ্জাবি, যাতে ছিল সোনালি কাজ।মিমির সাজে আরও ছিল পান্না ও সোনালি ঝুমকো, মুক্তা-সোনার ভারী বালা এবং খোলা চুলে সোনালি ও সবুজ পাথরের অলংকার। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ফুলের সাজের সামনে দুজনকে কপালে কপাল ঠেকিয়ে আংটি বদল করতেও দেখা গেছে। তবে ছবিগুলোতে নিজেদের মুখ স্পষ্টভাবে প্রকাশ করেননি নবদম্পতি।

সিদ্ধার্থ দত্ত বিনোদনজগতের মানুষ নন। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার হলেও তার পরিবারের সঙ্গে কলকাতার অভিনয়জগতের যোগ রয়েছে। সিদ্ধার্থের বড় ভাইয়ের স্ত্রী বাংলা টেলিভিশনের পরিচিত অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। এত দিন মিমির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও এবার তারা হলেন পরস্পরের জা।

আইনি বিয়ের আনুষ্ঠানিকতা শেষে পোষ্য কুকুর ‘চিকু জুনিয়র’কে কোলে নিয়েই বাড়ি ফেরেন মিমি। পশুপ্রেমী হিসেবে পরিচিত অভিনেত্রী বিশেষ দিনেও তার প্রিয় পোষ্যকে সঙ্গে রাখতে ভোলেননি।

অনুষ্ঠান শেষে বাইরে অপেক্ষায় থাকা সাংবাদিক ও আলোকচিত্রীদের সঙ্গেও কথা বলেন মিমি। গাড়িতে ওঠার আগে হাসিমুখে হাত নেড়ে তাদের ধন্যবাদ জানান। উপস্থিত সংবাদকর্মীদের জন্য মিষ্টিও পাঠান তিনি।

পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আইনি বিয়ের পর আগামী সপ্তাহে উত্তরবঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে মিমি ও সিদ্ধার্থের। আগামী ৫ ডিসেম্বর তাদের সাত পাকে বাঁধা পড়ার কথা। এ উপলক্ষে ৩ ডিসেম্বর থেকে কালিম্পংয়ে শুরু হবে প্রাক্‌-বিয়ের আয়োজন। পরে কলকাতায় ফিরে ১২ ডিসেম্বর টালিউডের বন্ধু ও সহকর্মীদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন অভিনেত্রী।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মোদির ‘মডেল রাজ্যে’ অর্ধেকের বেশি শিশু রক্তশূন্যতায় ভুগছে: জরিপ

পুতিনকে ‘রাজনীতির মহান ব্যক্তিত্ব’ বললেন ট্রাম্প জামাতা কুশনার

২৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে

আপডেটের সময় : ১১:৫৩:০৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬