নিউইয়র্ক ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাতিয়া বানু শুকুর বিদায়ে চঞ্চল চৌধুরীর আবেগঘন বার্তা

  • আপডেটের সময় : ১১:৫১:৪৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

‘কয়েক দিন আগেও দেখা হয়েছিল, সেই দেখাই যে শেষ দেখা হয়ে থাকবে তা মেনে নিতে পারছি না’-নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুর মৃত্যুতে এভাবেই শোক প্রকাশ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে চারুকলার বড় বোন শুকুর সঙ্গে কাটানো শেষ সময়ের স্মৃতি তুলে ধরে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

পোস্টে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আহা, শুকু আপা, এ কেমন বিদায়? কয়েক দিন আগেই তো দেখা হলো। তাই বলে আর কোনো দিন দেখা হবে না? বিশ্বাস করতেও কষ্টে বুকটা ভেঙে যাচ্ছে।’

শুকুর স্মৃতিচারণা করে তিনি আরও বলেন, ‘পরপারে চিরশান্তিতে থাকুন, শুকু আপা। মাতিয়া বানু শুকু নাট্যকার ও নির্মাতা, আমার চারুকলার বড় বোন।’

এক বছরেরও বেশি সময় আগে মাতিয়া বানু শুকুর শরীরে ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন এই নাট্যকার ও নির্মাতা।

দুই দশকেরও বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্রের গল্প নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন মাতিয়া বানু শুকু। তার রচনা ও পরিচালনায় মধ্যবিত্তের জীবন, সম্পর্কের টানাপোড়েন, সামাজিক অসংগতি এবং মানুষের চেনা বাস্তবতা উঠে এসেছে নানা মাত্রায়। ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি।

নাটক নির্মাণের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাতেও যুক্ত ছিলেন শুকু। সেই কাজের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে নিজের কাজের মধ্য দিয়ে তৈরি করেছিলেন স্বতন্ত্র পরিচয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মোদির ‘মডেল রাজ্যে’ অর্ধেকের বেশি শিশু রক্তশূন্যতায় ভুগছে: জরিপ

পুতিনকে ‘রাজনীতির মহান ব্যক্তিত্ব’ বললেন ট্রাম্প জামাতা কুশনার

২৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মাতিয়া বানু শুকুর বিদায়ে চঞ্চল চৌধুরীর আবেগঘন বার্তা

আপডেটের সময় : ১১:৫১:৪৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬