নিউইয়র্ক ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ, ডিলার পলাতক

  • আপডেটের সময় : ০৯:৩০:৪৬ পূর্বাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জয়পুরহাটে অবৈধভাবে অন্য জেলায় পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার দোয়ানি বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পরিবহনকারীরা ১৫ বস্তা ইউরিয়া ও পাঁচ বস্তা পটাশ সার ফেলে রেখে পালিয়ে যান।

পরে প্রশাসনের উপস্থিতিতে জব্দ করা সারগুলো সরকারি নির্ধারিত মূল্যে মোট ২৫ হাজার ২৫০ টাকায় স্থানীয় কৃষকদের মধ্যে তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেওয়া হয়।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অধিক লাভের আশায় জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ বাজারের সাব-ডিলার ‘মেসার্স শাহীন ট্রেডার্স’-এর মালিক শাহীন কাদির সরকারি বরাদ্দের সারগুলো পার্শ্ববর্তী নওগাঁ জেলার ধামইরহাটে অবৈধভাবে পাচার করছিলেন।

অভিযান প্রসঙ্গে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, সরকারি সার অবৈধভাবে পাচারের সঙ্গে জড়িত পলাতক ডিলার শাহীন কাদির ও অজ্ঞাত পরিবহনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকের সার নিয়ে যেকোনো অনিয়ম বা পাচারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব

‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’

২০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জয়পুরহাটে পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ, ডিলার পলাতক

আপডেটের সময় : ০৯:৩০:৪৬ পূর্বাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬