নিউইয়র্ক ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, চলছে উদ্ধার অভিযান

  • আপডেটের সময় : ০৮:০১:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামোতো প্রশাসনিক অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশটির চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা এই তথ্য নিশ্চিত করেছেন বলে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বার্তা সংস্থা কিয়োদো নিউজের বরাতে জানা যায় যে মঙ্গলবার জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে ৭.১ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। প্রাকৃতিক এই দুর্যোগের পর একটি ধসে পড়া শপিং মল এবং ক্ষতিগ্রস্ত কাগজ কলে উদ্ধার ও সন্ধান অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা।

ভূমিকম্পের পর থেকে ওই এলাকায় অনবরত আফটারশক বা অনুকম্পন অনুভূত হচ্ছে। কিউশু শিনকানসেন বুলেট ট্রেন লাইনের কুমামোতো ও কাগোশিমা-চুও স্টেশনের মধ্যবর্তী অংশ এখনও বন্ধ রাখা হয়েছে, যদিও কর্তৃপক্ষ ফুকুওকা প্রশাসনিক অঞ্চলের চিকুগো-ফুনাগোয়া স্টেশন থেকে কুমামোতো স্টেশন পর্যন্ত রেল পরিষেবা চালুর চেষ্টা চালাচ্ছে।

বিদ্যুৎ ও পানি সরবরাহ না থাকায় চরম সংকটে পড়েছেন গৃহহীন বাসিন্দারা। কুমামোতো প্রশাসনিক সরকার জানিয়েছে যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, চলছে উদ্ধার অভিযান

আপডেটের সময় : ০৮:০১:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬