নিউইয়র্ক ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প

  • আপডেটের সময় : ০২:১৭:২৮ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জাপানের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প।এতে অন্তত ২২ জন আহত হয়েছেন।কম্পনের তীব্রতায় বেশ কিছু এলাকার দোকানপাটের জানালার কাচ ভেঙে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ জানালেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায় এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। মূল কম্পনের পর ওই অঞ্চলে একাধিক আফটারশক বা মৃদু কম্পন অনুভূত হয়।

বার্তাসংস্থা এপি জানায়, স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।এর উৎপত্তিস্থল ছিল শিজুওকা প্রিফেকচারে। প্রতিবেশী আইচি প্রশাসনিক অঞ্চলের হামামাতসু শহরসহ বিস্তৃত অঞ্চলে এর প্রভাব পড়ে। এছাড়া দেশটির বিখ্যাত মাউন্ট ফুজি অবস্থিত যে অঞ্চলে, সেই ইয়ামানাশিতেও কম্পন অনুভূত হয়েছে। তবে রাজধানী টোকিও এই অঞ্চলগুলো থেকে যথেষ্ট দূরে হওয়ায় সেখানে কোনো কম্পন অনুভূত হয়নি।

ভূমিকম্পের পর জাপানের বিভিন্ন টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, রাস্তায় ভাঙা কাচের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং একটি বইয়ের দোকানের তাক থেকে সমস্ত বই নিচে পড়ে গেছে। আহতদের বেশিরভাগই কম্পনের সময় দ্রুত নিচে নামতে গিয়ে সিঁড়িতে আঘাত পেয়েছেন।

পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে শিনকানসেন (বুলেট ট্রেন) তুলনামূলক কম গতিতে চলাচল করছে। লাইনে কোনো ফাটল বা ক্ষতি হয়েছে কি না, তা যাচাইয়ের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র: এপি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প

আপডেটের সময় : ০২:১৭:২৮ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬