নিউইয়র্ক ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়েতে ভয়াবহ নৌকাডুবির দুর্ঘটনায় নিহত বেড়ে ৭২, নিখোঁজ অনেকেই

  • আপডেটের সময় : ০৫:৪৬:১৯ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ২২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় আরও ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৭২ জনে। রোববার (১৬ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। এখনও নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার লেক কারিবায় সরকারি পরিচালিত একটি যাত্রীবাহী নৌকা প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে প্রাথমিক তদন্তে।

কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নৌকাটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। তবে এতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচজন নৌকাকর্মী এবং অজ্ঞাতসংখ্যক শিশু ছিলেন। দুর্ঘটনার পর এ পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জিম্বাবুয়েতে ভয়াবহ নৌকাডুবির দুর্ঘটনায় নিহত বেড়ে ৭২, নিখোঁজ অনেকেই

আপডেটের সময় : ০৫:৪৬:১৯ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬